তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে?
1956
1962
1966
1968
Explanation:
Correct Answer is: 1962
১৯৬২-এর শিক্ষা আন্দোলন
– ১৯৬২ সালের আগস্ট মাসে শরিফ কমিশনের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পেলে ছাত্র আন্দোলন নতুন রূপ লাভ করে।
– এ প্রতিবেদনের সুপারিশে ছাত্রদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
– ফলে কঠোর আন্দোলন শুরু হয়। এ আন্দোলন `বাষট্টির শিক্ষা আন্দোলন` নামে পরিচিত ।
– ১৫ই আগস্ট থেকে ১০ই সেপ্টেম্বর প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
– ১৭ই সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে কয়েকজন নিহত এবং কয়েকশ` আহত হয়।
– এ আন্দোলনের ফলে শরিফ কমিশনের সুপারিশ স্থগিত হয়।
– এই আন্দোলনের ফলে ছাত্ররা আইয়ুববিরােধী আন্দোলনের অন্যতম শক্তিতে পরিণত হয়।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি